ছাত্র মজলিস কর্মী সিলেবাস
(ক) প্রথম স্তরের সিলেবাস প্রাথমিক সদস্য ও কর্মীদের জন্য প্রযোজ্য
(খ) বিভাগ ভিত্তিক/জেলা ভিত্তিক বছরে ৪টি পরীক্ষার ব্যবস্থা থাকবে
(গ) এ স্তরের সিলেবাস দ্রুত সম্পন্ন করার জন্য শাখাসমূহ দিনব্যাপী শিক্ষা সভার ব্যবস্থা করবে
(ঘ) তেলাওয়াত সহীহ করার জন্য বিভিন্ন পদ্ধতিতে জনশক্তি ঠিক করে দেয়া
আল-কুরআন
- সহীহ কুরআন তিলাওয়াত শিক্ষা
- বিশুদ্ধ তিলাওয়াত ও অনুবাদসহ মুখস্তকরণ। সুরা ফাতিহা-সুরা ফিল
পাঠ্য বই
১. এসো কুরআন পড়ি - বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক প্রকাশিত
সহায়ক গ্রন্থ
১. তালিমুল কুরআন - আলী আকবর সিদ্দিকী রহ.
অধ্যয়ন
ধারাবাহিক অধ্যয়ন: সুরা-বাকারা, আল ইমরান ও আমপারা
তাফসীর গ্রন্থ
মা’আরেফুল কুরআন - মুফতি মুহাম্মদ শফী রহ.
আল হাদীস
হাদিসের সংজ্ঞা, প্রকারভেদ, সংরক্ষণ ও সংকলনের পদ্ধতি
অধ্যয়ন
১. মেশকাত শরীফের ভূমিকা - মাওলানা নূর মুহাম্মদ আজমী অনূদিত
২. মেশকাত শরীফ ১ম খণ্ড - ঐ
৩. রাহে আমল ১খণ্ড - আল্লামা জলিল আহসান নদভী
- ঈমান, দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও আন্দোলন সংক্রান্ত
১০টি হাদীস মুখস্তকরণ
আল-ফিক্হ
- তাহারাত ও সালাত বিষয়ক অধ্যয়ন
- দৈনন্দিন ব্যবহার্য মাসনুন দোয়া শিক্ষা
- কিতাবুস সালাত (নামায অধ্যায়)
- কিতাবুষ যাকাত (যাকাত অধ্যায়)
পাঠ্যবই
১. কুদুরী-তাহারাত ও সালাত অধ্যায় (০৩-১০৭) পৃষ্ঠা, দারসে কুদুরী দ্রঃ)
২. আদইয়ায়ে মাসনুনাহ
সহায়ক গ্রন্থ
১. বেহেস্তী জেওর
ইসলামী সাহিত্য
অধ্যয়নের বিষয়
◆ ঈমান ও ইসলাম ◆ ইসলামী আন্দোলন ◆ সংগঠন
ঈমান ও ইসলাম
◆ ঈমানের সংজ্ঞা, ঈমানের তাৎপর্য ও দাবী
◆ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান
◆ মুসলমান, কাফের, মুনাফিক ও ফাসিকের পার্থক্য
পাঠ নির্দেশনা
এ বিষয় সংক্রান্ত আল-কুরআনের নিম্নোক্ত আয়াত মুখস্ত ও অধ্যয়ন করা:
◆সুরা আসর
◆ সুরা ইখলাস
◆ সুরা কাফিরুন
◆ সুরা বাক্বারার ১ম রুকু
◆ সুরা বাক্বারা: ৮৫, ১৩২, ১৭৭ ও ২০৮
◆ সুরা মায়িদা: ৩
◆ সুরা শুআ’রা: ১৩, ৩৬-৩৮
◆ সুরা তাওবা: ১১১, ১১২
◆ সুরা রা’আদ: ২২, ২৮
◆ সুরা আল ইমরান: ১৬-১৯, ৮৫, ১০২ ও ১১৯
◆ সুরা আনফাল: ২
◆ সুরা হজ্জ্ব: ৩৫
◆ সুর মুমিনুন: ১-১১
◆ সুর ফুরকান: ৬৩-৬৮, ৭২, ৭৪
◆ সুর মা’আরিজ: ২৩-৩৫
◆ সুর ছফ: ৯
◆ সুর রুম: ৩০, ৩১
◆ সুরা যুমার: ২২
◆ সুরা লোকমান: ১৭-১৯
◆ এ বিষয় সংক্রান্ত হাদিসসমূহ অধ্যয়ন করা
লেখক পরিচিতি
ব্যক্তিগত জীবন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সংগঠক, রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক, গবেষক অধ্যাপক আহমদ আবদুল কাদের ১৯৫৫ সালে হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আলাদাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি এস এস (সম্মান) ও এম এস এস এবং ঢাকা সিটি ল কলেজ থেকে এল, এল, বি ডিগ্রী লাভকরেন। তিনি বিশিষ্ট আলেমদের তত্ত্বাবধানে ইসলামী বিভিন্ন শাস্ত্র বিষয়ক শিক্ষা লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপনার সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার কন্যা ও এক পুত্রের জনক।
লেখক জীবন
ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। এ পর্যন্ত প্রকাশিত নিবন্ধের সংখ্যা কয়েক শত। বেশ কিছু গবেষণা নিবন্ধও বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তাছাড়া অর্থনীতি, ইসলাম, ইসলামী আন্দোলন, মুসলিম বিশ্ব, বাংলাদেশ, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ইত্যাদি বিষয়ে তিনি ৩০ এর অধিক বই লিখেছেন। এর অনেকগুলো ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ
অধ্যাপক আহমদ আবদুল কাদের বহু আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন এবং সে সব সেমিনার ও সম্মেলনে বিভিন্ন বিষয়ে নিবন্ধ পেশ করেন। আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে পেশকৃত নিবন্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ
1. The Role of Waqf in poverty alleviation, 2. The Rural Development in Bangladesh, 3. The Poverty alleviation in Bangladesh, 4. Fundamentalism in the Muslim World, 5. Labor Rights in Islam, 6. The Christian Missionary activities in Bangladesh, 7. Public administration in Nahjul Balagha, 8. Secularism in the Muslim World, 9. From Nation State to Ummah State etc.
সমাজকল্যাণমূলক কাজ
ছোটবেলা থেকে সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত। তিনি ‘নুসরা’ নামক জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। উক্ত সংস্থা পল্লী দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি ইত্যাদি ক্ষেত্রে তৎপর।
বিদেশ সফর
বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার ইত্যাদি উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, ইরান, পাকিস্তান, ভারত, নেপাল ও আরব আমিরাত সফর করেন।